দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

নোয়াখালীতে পিকআপের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল দুই তরুণের

পিকআপের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল দুই তরুণের

নোয়াখালীর কবিরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত হয়েছেন। সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকায় একটি বালুবাহী পিকআপের নিচে মোটরসাইকেল চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বাসিন্দা তারেক রহমান শিবলু এবং জিহাদ হোসেন।স্থানীয় সূত্র জানায়, কবিরহাট থেকে সোনাপুরের দিকে যাচ্ছিল একটি বালুবাহী পিকআপ।

আরও  পড়ুন, গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 পথে বারী পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল পিকআপটির সামনে ধাক্কা লেগে নিচে ঢুকে যায়।সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।কবিরহাট থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা দুই তরুণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

নোয়াখালীতে পিকআপের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল দুই তরুণের

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

নোয়াখালীর কবিরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত হয়েছেন। সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকায় একটি বালুবাহী পিকআপের নিচে মোটরসাইকেল চাপা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বাসিন্দা তারেক রহমান শিবলু এবং জিহাদ হোসেন।স্থানীয় সূত্র জানায়, কবিরহাট থেকে সোনাপুরের দিকে যাচ্ছিল একটি বালুবাহী পিকআপ।

আরও  পড়ুন, গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 পথে বারী পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল পিকআপটির সামনে ধাক্কা লেগে নিচে ঢুকে যায়।সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।কবিরহাট থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত