গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক (অবৈধ) বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটে । এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগে কর্মরত এসআই (নিঃ) মো. কামরুল হাসান ও এএসআই (নিঃ) মো. আলামিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের বাসন থানার নাওজোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন জিং হং গার্মেন্টসের মূল ফটকের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে আশরাফুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক (অবৈধ) মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন, স্কাউটিং চরিত্র গঠনের অন্যতম মাধ্যম নারায়ণগঞ্জ জেলা রোভারের কাউন্সিল সভায় জেলা প্রশাসক
ঘটনাস্থল থেকে ইয়াবাগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে।উল্লেখ্য গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।আটক আশরাফুল ইসলামের পিতার নাম মো. আব্দুল হামিদ মুকুল এবং মাতার নাম মোছা. জরিনা বেগম। তার স্থায়ী ঠিকানা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কলেজ রোড এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানার দিঘীরচালা এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।এবিষয়ে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম বলেন গতকাল বিকেলে ৪০০ পিস ইয়াবাসহ আশরাফুল নামের একজন কে আটক করা হয়, বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয় : গ্রেফতার ইয়াবা মাদক ব্যবসায়ী

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন