গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে জালনোট চক্রের সদস্যসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন ২০২৬) টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২০ হাজার ৩০০ টাকা মূল্যের জালনোটসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ৯ জন মাদকসেবী, ১ জন সাজা ওয়ারেন্টভুক্ত এবং ১ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়।
আরও পড়ুন ,ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন, চরম দুর্ভোগে শিক্ষার্থী-ব্যবসায়ীরা
অভিযান চলাকালে উদ্ধারকৃত জালনোট জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে সর্বমোট ১৩ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।পুলিশ কর্মকর্তারা জানান, জালনোট, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় এনে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালনার ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে।
বিষয় : অপরাধ জালনোট চক্র

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন