দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, মেহেরপুর সীমান্তে উত্তেজনা

বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা,

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের—বিজিবির কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।শুক্রবার ভোরে সীমান্তের খালপাড়া এলাকার শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে সতর্ক অবস্থান নেন।এ সময় শূন্যরেখার কাছে চারজন ব্যক্তিকে অবস্থান করতে দেখা যায়। তাদের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী ছিলেন বলে জানা গেছে।বিজিবির কড়া নজরদারি ও অবস্থানের কারণে বিএসএফ ওই চারজনকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। 

আরও  পড়ুন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা: শ্যামলী পরিবহনের সুপারভাইজার নিহত

পরে তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয় ভারতীয় বাহিনী।তবে ওই চারজনের পরিচয়, জাতীয়তা কিংবা কী উদ্দেশ্যে সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিজিবির কঠোর অবস্থানের কারণেই পুশইনের চেষ্টা সফল হয়নি। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় কথিত পুশইনের অভিযোগ বাড়তে থাকায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : পুশইন সীমান্তরক্ষী ব্যর্থ বিএসএফ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, মেহেরপুর সীমান্তে উত্তেজনা

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের—বিজিবির কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।শুক্রবার ভোরে সীমান্তের খালপাড়া এলাকার শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল দেখতে পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে সতর্ক অবস্থান নেন।এ সময় শূন্যরেখার কাছে চারজন ব্যক্তিকে অবস্থান করতে দেখা যায়। তাদের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী ছিলেন বলে জানা গেছে।বিজিবির কড়া নজরদারি ও অবস্থানের কারণে বিএসএফ ওই চারজনকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি। 

আরও  পড়ুন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা: শ্যামলী পরিবহনের সুপারভাইজার নিহত

পরে তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয় ভারতীয় বাহিনী।তবে ওই চারজনের পরিচয়, জাতীয়তা কিংবা কী উদ্দেশ্যে সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিজিবির কঠোর অবস্থানের কারণেই পুশইনের চেষ্টা সফল হয়নি। সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় কথিত পুশইনের অভিযোগ বাড়তে থাকায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত