দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাজধানীর ১২০ মোড়ে এআই ট্রাফিক সিগন্যাল, যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ

রাজধানীর ১২০ মোড়ে এআই ট্রাফিক সিগন্যাল

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি।পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার পর প্রথম ধাপে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা করা হয়েছে। বাস্তবায়ন কার্যক্রমে ডিএমপির সঙ্গে যুক্ত থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন।সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই পরিকল্পনা উপস্থাপন করা হয়।

আরও পড়ুন, ধোলাইপাড়–যাত্রাবাড়ী এলাকায় সড়ক-ফুটপাত দখলমুক্ত করল ডিএসসিসি

ডিএমপি জানিয়েছে, এআইভিত্তিক ক্যামেরার মাধ্যমে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা যাবে। একই সঙ্গে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল যানবাহনের চাপ অনুযায়ী কার্যকরভাবে পরিচালিত হবে।এর আগে রাজধানীর জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক সিগন্যাল চালু করা হয়।বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে বাস্তবায়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে এই প্রযুক্তি রাজধানীর যানজট কমাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

বিষয় : নতুন উদ্যোগ , যানজট এআই ট্রাফিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাজধানীর ১২০ মোড়ে এআই ট্রাফিক সিগন্যাল, যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি।পরীক্ষামূলক প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার পর প্রথম ধাপে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা করা হয়েছে। বাস্তবায়ন কার্যক্রমে ডিএমপির সঙ্গে যুক্ত থাকবে ঢাকার দুই সিটি করপোরেশন।সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই পরিকল্পনা উপস্থাপন করা হয়।

আরও পড়ুন, ধোলাইপাড়–যাত্রাবাড়ী এলাকায় সড়ক-ফুটপাত দখলমুক্ত করল ডিএসসিসি

ডিএমপি জানিয়েছে, এআইভিত্তিক ক্যামেরার মাধ্যমে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা যাবে। একই সঙ্গে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল যানবাহনের চাপ অনুযায়ী কার্যকরভাবে পরিচালিত হবে।এর আগে রাজধানীর জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক সিগন্যাল চালু করা হয়।বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে বাস্তবায়ন ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে এই প্রযুক্তি রাজধানীর যানজট কমাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত