দৈনিক সংবাদ দিগন্ত

পাঁচদিন বজ্রসহ বৃষ্টিতে ভিজবে দেশ, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা

পাঁচদিন বজ্রসহ বৃষ্টিতে ভিজবে দেশ

আগামী পাঁচদিন দেশের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আরও  প ড়ুন  , প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

 তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে।এদিকে নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ষা সক্রিয় হওয়ার কারণে আগামী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ফলে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয় : বজ্রপাত ভারি বর্ষণ ভিজবে দেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পাঁচদিন বজ্রসহ বৃষ্টিতে ভিজবে দেশ, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

আগামী পাঁচদিন দেশের বিভিন্ন জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আরও  প ড়ুন  , প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

 তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করবে।এদিকে নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ষা সক্রিয় হওয়ার কারণে আগামী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ফলে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x