দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত

যানজট কমাতে বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল হেমায়েতপুরে সরিয়ে নেওয়া হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে স্থানান্তর করা হলেও পরে টঙ্গির কাছে স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। 

আরও পড়ুন, আলোচনা, সমালোচনা আর দায়িত্বের গল্প: ওসি দাউদ

অন্যদিকে সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে।সভায় বলা হয়, রাজধানীর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবস্থিত এসব টার্মিনালের কারণে যানজট, শব্দদূষণ ও নগর ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হচ্ছে। তাই এগুলো ধাপে ধাপে শহরের বাইরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্ধারিত টার্মিনাল এলাকায় স্থানান্তরের নির্দেশ দেন, যাতে সড়কে যানবাহনের অব্যবস্থাপনা কমে আসে।সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন, এআই ক্যামেরা স্থাপন এবং ডিজিটাল মনিটরিং সিস্টেম চালুর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।কর্মকর্তারা জানান, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং নগর পরিবহন ব্যবস্থা আরও শৃঙ্খলিত হবে।

বিষয় : বাস টার্মিনাল যানজট নিরসন শিপলু।সিদ্ধান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল হেমায়েতপুরে সরিয়ে নেওয়া হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে স্থানান্তর করা হলেও পরে টঙ্গির কাছে স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। 

আরও পড়ুন, আলোচনা, সমালোচনা আর দায়িত্বের গল্প: ওসি দাউদ

অন্যদিকে সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে।সভায় বলা হয়, রাজধানীর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবস্থিত এসব টার্মিনালের কারণে যানজট, শব্দদূষণ ও নগর ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হচ্ছে। তাই এগুলো ধাপে ধাপে শহরের বাইরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্ধারিত টার্মিনাল এলাকায় স্থানান্তরের নির্দেশ দেন, যাতে সড়কে যানবাহনের অব্যবস্থাপনা কমে আসে।সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন, এআই ক্যামেরা স্থাপন এবং ডিজিটাল মনিটরিং সিস্টেম চালুর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।কর্মকর্তারা জানান, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং নগর পরিবহন ব্যবস্থা আরও শৃঙ্খলিত হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত