দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

টানা ৫ দিনের বৃষ্টির বার্তা, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা ে

দেশজুড়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদরা বলছেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনার বিভিন্ন এলাকাতেও দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। 

আরও পড়ুন , দেশজুড়ে শিক্ষক নিয়োগে বড় ঘোষণা, শূন্যপদ পূরণে অগ্রাধিকার

বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার থেকে রংপুর বিভাগেও ভারি বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে।এদিকে সপ্তাহের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়লেও মাঝামাঝি সময় থেকে তা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, পাঁচ দিনের শেষভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং বজ্রপাতের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করা এবং বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বিষয় : বজ্রবৃষ্টি লঘুচাপ বৃষ্টির বার্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

টানা ৫ দিনের বৃষ্টির বার্তা, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

দেশজুড়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদরা বলছেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনার বিভিন্ন এলাকাতেও দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। 

আরও পড়ুন , দেশজুড়ে শিক্ষক নিয়োগে বড় ঘোষণা, শূন্যপদ পূরণে অগ্রাধিকার

বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার থেকে রংপুর বিভাগেও ভারি বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে।এদিকে সপ্তাহের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়লেও মাঝামাঝি সময় থেকে তা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, পাঁচ দিনের শেষভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং বজ্রপাতের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করা এবং বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত