দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

পেকুয়ায় উন্নয়নের প্রতিশ্রুতি, ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান।

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর দেড়টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রায় ২৫ বছর আগে মরহুমা বেগম খালেদা জিয়া পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো।তারেক রহমান বলেন, “এটি বারবার 

আরো পড়ুন সৌদি থেকে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি, এখনও হাসপাতালে ১৮ জন

প্রমাণ করে, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে তখন জনগণের জন্য কাজ করে, দেশের কল্যাণে কাজ করে।”তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও মানুষের কল্যাণ ও দেশের স্বার্থে কাজ করে এবং জনমানুষের কথা বলে। তাঁর ভাষায়, “বিএনপির ক্ষমতায় থাকুক আর না থাকুক, দলের প্রধান লক্ষ্য দেশ ও মানুষের স্বার্থ রক্ষা।”অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।স্থানীয়দের মতে, পেকুয়া পৌরসভা বাস্তবায়িত হলে নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

বিষয় : কক্সবাজারের পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৪ জুন ২০২৬

পেকুয়ায় উন্নয়নের প্রতিশ্রুতি, ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বক্তব্য তারেক রহমানের

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর দেড়টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রায় ২৫ বছর আগে মরহুমা বেগম খালেদা জিয়া পেকুয়া উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো।তারেক রহমান বলেন, “এটি বারবার 

আরো পড়ুন সৌদি থেকে ফিরেছেন ৫৪ হাজারের বেশি হাজি, এখনও হাসপাতালে ১৮ জন

প্রমাণ করে, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে তখন জনগণের জন্য কাজ করে, দেশের কল্যাণে কাজ করে।”তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় না থাকলেও মানুষের কল্যাণ ও দেশের স্বার্থে কাজ করে এবং জনমানুষের কথা বলে। তাঁর ভাষায়, “বিএনপির ক্ষমতায় থাকুক আর না থাকুক, দলের প্রধান লক্ষ্য দেশ ও মানুষের স্বার্থ রক্ষা।”অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।স্থানীয়দের মতে, পেকুয়া পৌরসভা বাস্তবায়িত হলে নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত