পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। এখন পর্যন্ত ১২৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন হজযাত্রী। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে।ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫০ হাজার ১০ জন।তবে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এখন পর্যন্ত সৌদি আরবে মারা গেছেন ৫০ জন বাংলাদেশি হাজি। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন।ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২২ হাজার ৯৫২ জন হাজিকে দেশে ফিরিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৯ হাজার ২৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ফিরিয়েছে ৮ হাজার ৩৮০ জন
আরো পড়ুন, জুলাই আন্দোলনের শহীদের কবর জিয়ারত, ওয়াসিম পরিবারকে সহায়তার ঘোষণা
হাজিকে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৩ হাজার ৭০৬ জন।হজযাত্রীদের দেশে ফেরাতে মোট ১২৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ পরিচালনা করেছে ৫৮টি, সৌদি এয়ারলাইনস ৪৮টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২১টি ফ্লাইট।এদিকে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলোর মাধ্যমে ৬২ হাজার ৮৩৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ২৭ হাজার ৬৬৫ জন।বর্তমানে সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ বাংলাদেশি হাজি। মোট ৪১০ জন চিকিৎসা নিয়েছেন বিভিন্ন হাসপাতালে।ল্লেখ্য, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেন। প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে, আর শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন