কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক পথসভায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের জন্য কাজ করে।তিনি বলেন, কৃষকদের পাশে দাঁড়াতে খালখনন কর্মসূচি শুরু করা হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।নারীদের শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন,
আরও পড়ুন, কক্সবাজারে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভালো ফলাফলের জন্য উপবৃত্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।এর আগে সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।দিনব্যাপী কর্মসূচিতে পাতলী খাল পুনঃখনন উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় বক্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।দিন শেষে কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
বিষয় : কর্মসূচি জনকল্যাণমুখী পথসভা

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন