আজ ১২ জুন, আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচি ও সচেতনতামূলক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শিশুশ্রমকে লাল কার্ড : শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’।আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু বিভিন্ন ধরনের শ্রমে নিয়োজিত রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ ও স্বাস্থ্যহানিকর কাজে যুক্ত।
আরও পড়ুন, পুলিশ প্রশাসনে বড় রদবদল, বদলি হলেন ১২ এসপি পদমর্যাদার কর্মকর্তা
বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য, শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং পারিবারিক আর্থিক সংকট শিশুশ্রম বৃদ্ধির অন্যতম কারণ।এদিকে দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বছরের জাতীয় প্রতিপাদ্য নির্ধারণ করেছে— ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।সরকার, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন সামাজিক সংগঠন শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছে।
বিষয় : অঙ্গীকার সচেতনতামূলক শিশুশ্রম

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন