পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলার পুলিশ সুপারসহ সমমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবু সাইমকে পঞ্চগড়, মনিরুল ইসলামকে মৌলভীবাজার, এন. এম. নাসিরুদ্দিনকে নোয়াখালী এবং মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন , রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
অন্যদিকে সিআইডির পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া পঞ্চগড়ের এসপি মিজানুর রহমান, মৌলভীবাজারের এসপি রিয়াজুল ইসলাম এবং এসপি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।একই প্রজ্ঞাপনে নোয়াখালীর এসপি টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে, ঝিনাইদহের এসপিকে এপিবিএনে এবং আরও দুই কর্মকর্তাকে রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিষয় : রদবদল পুলিশ প্রশাসন সমমর্যাদা

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন