দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নতুন ব্যাংক অ্যাকাউন্টে লাগবে টিআইএন, বাজেটে ঘোষণা

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দেশে ব্যাংক হিসাব খুলতে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণাকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীনতুন বাজেট প্রস্তাব অনুযায়ী, যেকোনো ব্যক্তি নতুন ব্যাংক হিসাব খুলতে চাইলে তাকে টিআইএন সনদ দেখাতে হবে। সরকারের ভাষ্য, করের আওতা বাড়ানো এবং অর্থনৈতিক লেনদেন আরও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।তবে সবার জন্য এক নিয়ম থাকছে না। কিছু ক্ষেত্রে রাখা হয়েছে বিশেষ ছাড়। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব 

আরো পড়ুন , চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক হবে না। এছাড়া ১০ টাকার নো-ফ্রিলস হিসাব, সরকারি ভাতা গ্রহণের হিসাব এবং পেনশনভোগীদের ব্যাংক হিসাবের জন্যও টিআইএন দেখানোর প্রয়োজন হবে না।বর্তমানে দেশে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে ভবিষ্যতে যারা নতুন হিসাব খুলবেন, তাদের বড় একটি অংশকে আগে টিআইএন সনদ নিতে হতে পারে। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে সরকার করদাতার সংখ্যা বাড়াতে এবং রাজস্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে।এখন দেখার বিষয়, প্রস্তাবিত এই নিয়ম বাস্তবায়নে সাধারণ মানুষের জন্য টিআইএন নিবন্ধন প্রক্রিয়া কতটা সহজ করা হয় এবং ব্যাংকিং সেবায় এর কী প্রভাব পড়ে।

বিষয় : দেশে ব্যাংক হিসাব খুলতে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নতুন ব্যাংক অ্যাকাউন্টে লাগবে টিআইএন, বাজেটে ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

দেশে ব্যাংক হিসাব খুলতে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণাকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীনতুন বাজেট প্রস্তাব অনুযায়ী, যেকোনো ব্যক্তি নতুন ব্যাংক হিসাব খুলতে চাইলে তাকে টিআইএন সনদ দেখাতে হবে। সরকারের ভাষ্য, করের আওতা বাড়ানো এবং অর্থনৈতিক লেনদেন আরও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।তবে সবার জন্য এক নিয়ম থাকছে না। কিছু ক্ষেত্রে রাখা হয়েছে বিশেষ ছাড়। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব 

আরো পড়ুন , চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক হবে না। এছাড়া ১০ টাকার নো-ফ্রিলস হিসাব, সরকারি ভাতা গ্রহণের হিসাব এবং পেনশনভোগীদের ব্যাংক হিসাবের জন্যও টিআইএন দেখানোর প্রয়োজন হবে না।বর্তমানে দেশে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে ভবিষ্যতে যারা নতুন হিসাব খুলবেন, তাদের বড় একটি অংশকে আগে টিআইএন সনদ নিতে হতে পারে। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে সরকার করদাতার সংখ্যা বাড়াতে এবং রাজস্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে।এখন দেখার বিষয়, প্রস্তাবিত এই নিয়ম বাস্তবায়নে সাধারণ মানুষের জন্য টিআইএন নিবন্ধন প্রক্রিয়া কতটা সহজ করা হয় এবং ব্যাংকিং সেবায় এর কী প্রভাব পড়ে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত