দৈনিক সংবাদ দিগন্ত

নতুন ব্যাংক অ্যাকাউন্টে লাগবে টিআইএন, বাজেটে ঘোষণা

দেশে ব্যাংক হিসাব খুলতে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণাকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী, যেকোনো ব্যক্তি নতুন ব্যাংক হিসাব খুলতে চাইলে তাকে টিআইএন সনদ দেখাতে হবে। সরকারের ভাষ্য, করের আওতা বাড়ানো এবং অর্থনৈতিক লেনদেন আরও স্বচ্ছ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।তবে সবার জন্য এক নিয়ম থাকছে না। কিছু ক্ষেত্রে রাখা হয়েছে বিশেষ ছাড়। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব আরো পড়ুন , চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানখোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক হবে না। এছাড়া ১০ টাকার নো-ফ্রিলস হিসাব, সরকারি ভাতা গ্রহণের হিসাব এবং পেনশনভোগীদের ব্যাংক হিসাবের জন্যও টিআইএন দেখানোর প্রয়োজন হবে না।বর্তমানে দেশে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে ভবিষ্যতে যারা নতুন হিসাব খুলবেন, তাদের বড় একটি অংশকে আগে টিআইএন সনদ নিতে হতে পারে। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে সরকার করদাতার সংখ্যা বাড়াতে এবং রাজস্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে।এখন দেখার বিষয়, প্রস্তাবিত এই নিয়ম বাস্তবায়নে সাধারণ মানুষের জন্য টিআইএন নিবন্ধন প্রক্রিয়া কতটা সহজ করা হয় এবং ব্যাংকিং সেবায় এর কী প্রভাব পড়ে।

নতুন ব্যাংক অ্যাকাউন্টে লাগবে টিআইএন, বাজেটে ঘোষণা