আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার সকাল ১০টার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বর্তমানে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ।
আরও পড়ুন , স্মার্টফোনে বন্দি কিশোর সমাজ ভার্চুয়াল আড্ডা থেকে বাড়ছে সামাজিক উদ্বেগ
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ ও দক্ষতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, যা দেশের নারী ক্ষমতায়ন ও উন্নয়নের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।তিনি বলেন, শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে শহীদ শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের প্রতি বিশেষ সম্মাননা জানানো হয়।
আরও পড়ুন , অপরাধ দমনের বডি ক্যামেরা এখন পিটি-প্যারেডে, পুলিশের সিদ্ধান্তে নীতিগত বিতর্ক
বিষয় : শান্তিরক্ষী সেনানিবাস অনুষ্ঠানে

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন