দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

অপরাধ দমনের বডি ক্যামেরা এখন পিটি-প্যারেডে, পুলিশের সিদ্ধান্তে নীতিগত বিতর্ক

অপরাধ দমনের বডি ক্যামেরা এখন পিটি-প্যারেডে

অপরাধ দমন, জবাবদিহি নিশ্চিতকরণ ও মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কেনা বডি–ওর্ন ক্যামেরা এবার নিয়মিত পিটি-প্যারেডে ব্যবহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।৩ জুন জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন বডি–ওর্ন ক্যামেরার মাধ্যমে পিটি-প্যারেড কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও অপারেশনাল দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।নির্দেশনা অনুযায়ী, জেলা ও মহানগর ইউনিটগুলোকে বিদ্যমান ক্যামেরা থেকে অন্তত একটি করে পিটি-প্যারেডে ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে ডিভাইস ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অবহেলায় ক্যামেরা হারানো বা ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যবহারকারী দায়ী থাকবেন।৭ জুনের মধ্যে প্রতিটি ক্যামেরার আইডি নম্বর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য সদর দপ্তরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।তবে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। তাদের মতে, বডি–ওর্ন ক্যামেরা মূলত মাঠপর্যায়ের অপারেশন, 

আরও  পড়ুন, নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, জুলাই থেকে বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন

অপরাধ দমন ও জবাবদিহি নিশ্চিতের জন্য কেনা হলেও প্রশিক্ষণ কার্যক্রমে এর ব্যবহার উদ্দেশ্য বিভ্রাট তৈরি করতে পারে।মাঠপর্যায়ের একাধিক পুলিশ সদস্য জানান, অনেক ইউনিটে ক্যামেরা থাকলেও নিয়মিত ব্যবহার ও তদারকির সুস্পষ্ট নির্দেশনা নেই। কোথাও কোথাও ডিউটির সময় ক্যামেরা সক্রিয় না রাখার অভিযোগও রয়েছে।পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, নির্বাচনের আগে বিপুল সংখ্যক বডি–ওর্ন ক্যামেরা কেনা হয়েছে এবং বর্তমানে প্রায় ২৫ হাজার ক্যামেরা ব্যবহারের আওতায় রয়েছে। এগুলো বিভিন্ন অপারেশনাল কাজে ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রমেও দক্ষতা বাড়াতে কাজে লাগানো হচ্ছে।পুলিশের একজন মুখপাত্র জানান, পর্যাপ্ত ক্যামেরা থাকায় অপারেশনাল কাজে ঘাটতি হবে না এবং ধীরে ধীরে এর ব্যবহার আরও বিস্তৃত করা হবে।তবে বিশেষজ্ঞদের মতে, মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে প্রশিক্ষণে বেশি গুরুত্ব দিলে প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যেতে পারে। ফলে বডি–ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার কতটা কার্যকর হবে, তা নিয়েই এখন আলোচনা চলছে।

আরও  পড়ুন,সারা দেশে ছড়িয়ে পড়ছে মৌসুমি বায়ু , ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

বিষয় : অনলাইন বডি ক্যামেরা পিটি-প্যারেড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অপরাধ দমনের বডি ক্যামেরা এখন পিটি-প্যারেডে, পুলিশের সিদ্ধান্তে নীতিগত বিতর্ক

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

অপরাধ দমন, জবাবদিহি নিশ্চিতকরণ ও মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কেনা বডি–ওর্ন ক্যামেরা এবার নিয়মিত পিটি-প্যারেডে ব্যবহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।৩ জুন জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন বডি–ওর্ন ক্যামেরার মাধ্যমে পিটি-প্যারেড কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও অপারেশনাল দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।নির্দেশনা অনুযায়ী, জেলা ও মহানগর ইউনিটগুলোকে বিদ্যমান ক্যামেরা থেকে অন্তত একটি করে পিটি-প্যারেডে ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে ডিভাইস ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অবহেলায় ক্যামেরা হারানো বা ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যবহারকারী দায়ী থাকবেন।৭ জুনের মধ্যে প্রতিটি ক্যামেরার আইডি নম্বর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য সদর দপ্তরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।তবে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। তাদের মতে, বডি–ওর্ন ক্যামেরা মূলত মাঠপর্যায়ের অপারেশন, 

আরও  পড়ুন, নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, জুলাই থেকে বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন

অপরাধ দমন ও জবাবদিহি নিশ্চিতের জন্য কেনা হলেও প্রশিক্ষণ কার্যক্রমে এর ব্যবহার উদ্দেশ্য বিভ্রাট তৈরি করতে পারে।মাঠপর্যায়ের একাধিক পুলিশ সদস্য জানান, অনেক ইউনিটে ক্যামেরা থাকলেও নিয়মিত ব্যবহার ও তদারকির সুস্পষ্ট নির্দেশনা নেই। কোথাও কোথাও ডিউটির সময় ক্যামেরা সক্রিয় না রাখার অভিযোগও রয়েছে।পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, নির্বাচনের আগে বিপুল সংখ্যক বডি–ওর্ন ক্যামেরা কেনা হয়েছে এবং বর্তমানে প্রায় ২৫ হাজার ক্যামেরা ব্যবহারের আওতায় রয়েছে। এগুলো বিভিন্ন অপারেশনাল কাজে ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রমেও দক্ষতা বাড়াতে কাজে লাগানো হচ্ছে।পুলিশের একজন মুখপাত্র জানান, পর্যাপ্ত ক্যামেরা থাকায় অপারেশনাল কাজে ঘাটতি হবে না এবং ধীরে ধীরে এর ব্যবহার আরও বিস্তৃত করা হবে।তবে বিশেষজ্ঞদের মতে, মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে প্রশিক্ষণে বেশি গুরুত্ব দিলে প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যেতে পারে। ফলে বডি–ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার কতটা কার্যকর হবে, তা নিয়েই এখন আলোচনা চলছে।

আরও  পড়ুন,সারা দেশে ছড়িয়ে পড়ছে মৌসুমি বায়ু , ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আভাস

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত