জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।মামলার প্রধান আসামি মাহবুব-উল আলম হানিফ ছাড়াও অন্য আসামিরা হলেন সদর উদ্দিন খান, আজগর আলী এবং আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক রয়েছেন।
আরও পড়ুন,ভোর-রাত নয়, দিনের আলোতেও নিরাপদ নয় ঢাকা
এর আগে গত ৭ জুন প্রসিকিউশন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। প্রসিকিউশনের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।মামলায় গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত বছরের নভেম্বর মাসে চার আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন