দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ভোর-রাত নয়, দিনের আলোতেও নিরাপদ নয় ঢাকা

শুধু রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত

রাজধানী ঢাকা এখন আর শুধু রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। ব্যাংকপাড়া, মার্কেট, আবাসিক এলাকা কিংবা বিনোদনকেন্দ্র—সুযোগ পেলেই সর্বস্ব লুটে নিচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। বাধা পেলেই ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র।সর্বশেষ মতিঝিলের শাপলা চত্বরে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ও ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীজুড়ে। ঘটনার পর নড়েচড়ে বসেছে ঢাকা মহানগর পুলিশ। সব থানায় জারি করা হয়েছে কঠোর নির্দেশনা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট।ডিএমপির তথ্য বলছে, বর্তমানে রাজধানীতে তালিকাভুক্ত ১ হাজার ৩৮৭ জন ছিনতাইকারী সক্রিয় রয়েছে, যা মাত্র কয়েক মাস আগে ছিল ৯৮৯ জন। অর্থাৎ অল্প সময়েই ছিনতাইকারীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় গুণ।

আরও পড়ুন , দেশ কতটা নাজুক, পরিসংখ্যানই প্রমাণ’ রুমিন ফারহানা

 পুলিশের ধারণা, তালিকার বাইরেও আরও হাজারের বেশি ছিনতাইকারী সক্রিয় রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, গ্রেপ্তারের পর সহজে জামিন পাওয়ায় অপরাধীরা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হকের মতে, মামলা ও জামিন প্রক্রিয়ার দুর্বলতাই ছিনতাইকারীদের আরও বেপরোয়া করে তুলছে।এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, ছিনতাইয়ের ঘটনায় অনেক ক্ষেত্রেই মামলা নিতে গড়িমসি করছে পুলিশ। ফলে প্রকৃত ঘটনার বড় একটি অংশ পরিসংখ্যানের বাইরেই থেকে যাচ্ছে।নগরবাসীর প্রশ্ন—রাজধানীর রাস্তায় বের হলে নিরাপত্তা কোথায়? আর আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঢাকাকে ছিনতাইকারীদের হাত থেকে কত দ্রুত নিরাপদ করা যায়।

আরও  পড়ুন, শিক্ষা বোর্ডে বড় রদবদল, ঢাকা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

বিষয় : নিরাপদ ছিনতাইকারী ভোর-রাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১০ জুন ২০২৬

ভোর-রাত নয়, দিনের আলোতেও নিরাপদ নয় ঢাকা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

রাজধানী ঢাকা এখন আর শুধু রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। ব্যাংকপাড়া, মার্কেট, আবাসিক এলাকা কিংবা বিনোদনকেন্দ্র—সুযোগ পেলেই সর্বস্ব লুটে নিচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। বাধা পেলেই ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র।সর্বশেষ মতিঝিলের শাপলা চত্বরে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ও ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজধানীজুড়ে। ঘটনার পর নড়েচড়ে বসেছে ঢাকা মহানগর পুলিশ। সব থানায় জারি করা হয়েছে কঠোর নির্দেশনা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট।ডিএমপির তথ্য বলছে, বর্তমানে রাজধানীতে তালিকাভুক্ত ১ হাজার ৩৮৭ জন ছিনতাইকারী সক্রিয় রয়েছে, যা মাত্র কয়েক মাস আগে ছিল ৯৮৯ জন। অর্থাৎ অল্প সময়েই ছিনতাইকারীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় গুণ।

আরও পড়ুন , দেশ কতটা নাজুক, পরিসংখ্যানই প্রমাণ’ রুমিন ফারহানা

 পুলিশের ধারণা, তালিকার বাইরেও আরও হাজারের বেশি ছিনতাইকারী সক্রিয় রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, গ্রেপ্তারের পর সহজে জামিন পাওয়ায় অপরাধীরা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হকের মতে, মামলা ও জামিন প্রক্রিয়ার দুর্বলতাই ছিনতাইকারীদের আরও বেপরোয়া করে তুলছে।এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, ছিনতাইয়ের ঘটনায় অনেক ক্ষেত্রেই মামলা নিতে গড়িমসি করছে পুলিশ। ফলে প্রকৃত ঘটনার বড় একটি অংশ পরিসংখ্যানের বাইরেই থেকে যাচ্ছে।নগরবাসীর প্রশ্ন—রাজধানীর রাস্তায় বের হলে নিরাপত্তা কোথায়? আর আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ঢাকাকে ছিনতাইকারীদের হাত থেকে কত দ্রুত নিরাপদ করা যায়।

আরও  পড়ুন, শিক্ষা বোর্ডে বড় রদবদল, ঢাকা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত