দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ একাধিক শিক্ষা বোর্ড এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড— এনসিটিবিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি এতদিন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবিরকে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে।এ ছাড়া যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। তিনি খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ
আরো পড়ুন , মরিশাসের শ্রমবাজার খুললে কতটা লাভবান হবে বাংলাদেশ
হিসেবে দায়িত্ব পালন করছিলেন।রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বোর্ডটির সচিব শামীম আরা চৌধুরী। আর কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন দেবীদ্বার সরকারি এস এ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে। তিনি এর আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড— এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। হিসাববিজ্ঞানের এই অধ্যাপক বর্তমানে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা খাতে চলমান সংস্কার, নতুন শিক্ষাক্রম এবং পরীক্ষা ব্যবস্থার উন্নয়নের সময় এ প্রশাসনিক পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিষয় : দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন