দেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা এবং সরকারি ব্যয়ের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী ১১ জুন জাতীয় বাজেট উপস্থাপনের সম্ভাবনা রয়েছে।গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদে শুরু হয়েছে নতুন অর্থবছরের প্রস্তুতি।সোমবার বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পুনরায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।এর আগে রোববার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল।গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম বাজেট অধিবেশন।
আরও পড়ুন, ১৪০ দেশে বাংলাদেশের ওষুধ, ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য খাত : স্বাস্থ্যমন্ত্রী
ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই অধিবেশনটি বিশেষ গুরুত্ব বহন করছে।সংসদ সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল, যা সংসদীয় কার্যক্রমে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন