দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০৮ জুন ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৪১ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। এখন পর্যন্ত ৯৭টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১ হাজার ২৩২ জন হজযাত্রী।ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৯০৪ জন রয়েছেন।ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস অংশ নিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪০টি ফ্লাইট পরিচালনা করেছে সৌদি এয়ারলাইনস।

আরও  পড়ুন , বর্ষার দুয়ারে বাংলাদেশ তবে, আপাতত থাকছে গরমের দাপট

অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী।মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪০১ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ মে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

আরও  পড়ুন , ঝড়ের হুঁশিয়ারি, ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

বিষয় : ফিরতি ফ্লাইট হজ শেষে হজযাত্রী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হজ শেষে দেশে ফিরেছেন ৪১ হাজারের বেশি হাজি

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। এখন পর্যন্ত ৯৭টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১ হাজার ২৩২ জন হজযাত্রী।ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৯০৪ জন রয়েছেন।ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস অংশ নিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪০টি ফ্লাইট পরিচালনা করেছে সৌদি এয়ারলাইনস।

আরও  পড়ুন , বর্ষার দুয়ারে বাংলাদেশ তবে, আপাতত থাকছে গরমের দাপট

অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী।মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪০১ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ মে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

আরও  পড়ুন , ঝড়ের হুঁশিয়ারি, ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত