হজ শেষে দেশে ফিরেছেন ৪১ হাজারের বেশি হাজি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। এখন পর্যন্ত ৯৭টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১ হাজার ২৩২ জন হজযাত্রী।ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৯০৪ জন রয়েছেন।ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস অংশ নিচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪০টি ফ্লাইট পরিচালনা করেছে সৌদি এয়ারলাইনস।আরও পড়ুন , বর্ষার দুয়ারে বাংলাদেশ তবে, আপাতত থাকছে গরমের দাপটঅন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী।মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪০১ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ মে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।আরও পড়ুন , ঝড়ের হুঁশিয়ারি, ঢাকাসহ ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা