দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

প্রতারণার মামলায় সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ আদেশ

‘সংখ্যা নয়, সক্ষমতাই হবে শক্তি’সেনা আধুনিকায়নে নতুন বার্তা প্রধানমন্ত্রীর

বঙ্গভবনকে বিদায়, গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ঢাকায় বাড়ছে খুন ও সশস্ত্র হামলা, নিরাপত্তাহীনতায় নগরবাসী

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব পালনের সূচনা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

সেনা পদোন্নতিতে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’

ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, বহাল ৭ ভিআইপির নিরাপত্তা

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, এখন ঘুরে দাঁড়ানোর সময়: প্রধানমন্ত্রী

এখন ঘুরে দাঁড়ানোর সময়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। তবে গণতান্ত্রিক বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।রোববার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে।

আরও  পড়ুন , রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ও ফাঁসির আদেশ

তিনি বলেন, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ ছাড়া ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, সারা দেশে দুই হাজারের বেশি অধিভুক্ত কলেজ এবং প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর মাধ্যমে উচ্চশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।তিনি আরও বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর নতুন যুগে প্রবেশ করেছে। অটোমেশন ও প্রযুক্তির কারণে অনেক পেশা ঝুঁকিতে পড়লেও নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে। তাই তরুণদের কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে শিক্ষা খাতে দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। 

বিষয় : ফ্যাসিবাদী ঘুরে দাঁড়ানো ধ্বংসের মুখ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, এখন ঘুরে দাঁড়ানোর সময়: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। তবে গণতান্ত্রিক বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।রোববার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে।

আরও  পড়ুন , রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ও ফাঁসির আদেশ

তিনি বলেন, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ ছাড়া ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, সারা দেশে দুই হাজারের বেশি অধিভুক্ত কলেজ এবং প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর মাধ্যমে উচ্চশিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।তিনি আরও বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর নতুন যুগে প্রবেশ করেছে। অটোমেশন ও প্রযুক্তির কারণে অনেক পেশা ঝুঁকিতে পড়লেও নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে। তাই তরুণদের কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে শিক্ষা খাতে দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত