দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ও ফাঁসির আদেশ

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় দুই আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আরও  পড়ুন, দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলার রায় ঘোষণা শুরু

আদালত নির্দেশ দিয়েছেন, অর্থদণ্ড আদায় করে নিহত রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে হবে। ক্ষতিপূরণ পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভিকটিম পরিবারের কাছে হস্তান্তর করতে হবে।গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।মামলার তদন্ত, অভিযোগপত্র দাখিল, সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষে মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আদালত এই রায় ঘোষণা করলেন।রায়ের পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেন নিহত শিশুর স্বজনরা। আলোচিত এই মামলার দ্রুত বিচার ও রায়কে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন আইন সংশ্লিষ্টরা।

আরও  পড়ুন , রাশিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, লাভরভের সঙ্গে বৈঠক ৯ জুন

বিষয় : মৃত্যুদণ্ড রামিসা হত্যা সোহেল-স্বপ্না

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৭ জুন ২০২৬

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ও ফাঁসির আদেশ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় দুই আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আরও  পড়ুন, দেশজুড়ে আলোচিত রামিসা হত্যা মামলার রায় ঘোষণা শুরু

আদালত নির্দেশ দিয়েছেন, অর্থদণ্ড আদায় করে নিহত রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে হবে। ক্ষতিপূরণ পরিশোধ না করলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ ভিকটিম পরিবারের কাছে হস্তান্তর করতে হবে।গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।মামলার তদন্ত, অভিযোগপত্র দাখিল, সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষে মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আদালত এই রায় ঘোষণা করলেন।রায়ের পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেন নিহত শিশুর স্বজনরা। আলোচিত এই মামলার দ্রুত বিচার ও রায়কে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন আইন সংশ্লিষ্টরা।

আরও  পড়ুন , রাশিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, লাভরভের সঙ্গে বৈঠক ৯ জুন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত