রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় পড়া শুরু হয়েছে।রোববার সকাল ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা কার্যক্রম শুরু করেন।রায় ঘোষণার আগে সকাল পৌনে ১১টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে এবং কিছুক্ষণ পর তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। এর আগে সকালেই তাদের কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়েছিল।
আরও পড়ুন, রাশিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, লাভরভের সঙ্গে বৈঠক ৯ জুন
শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপে পৌঁছায়। গত ২০ মে মামলা দায়েরের মাত্র পাঁচ দিনের মাথায় তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।দ্রুত তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রায়ের দিন নির্ধারণ করা হয়। এ কারণে মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।এখন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে নিহত শিশুর পরিবারসহ পুরো দেশ।
আরও পড়ুন, সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস,তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত
বিষয় : প্রতীক্ষিত রায় ঘোষণা রামিসা হত্যা

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন