দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

রাশিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, লাভরভের সঙ্গে বৈঠক ৯ জুন

রাশিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার সকালে তিনি মস্কোর উদ্দেশে যাত্রা করেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।সফরের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। 

 আরও  পড়ুন, সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস,তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

এছাড়া রুশ সরকারের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে।কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।এছাড়া ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হতে পারে।আগামী ৯ জুন সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

আরও  পড়ুন , বাজেটের অপেক্ষায় দেশ: আজ শুরু সংসদের দ্বিতীয় অধিবেশন

বিষয় : পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৭ জুন ২০২৬

রাশিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, লাভরভের সঙ্গে বৈঠক ৯ জুন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার সকালে তিনি মস্কোর উদ্দেশে যাত্রা করেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।সফরের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। 

 আরও  পড়ুন, সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস,তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

এছাড়া রুশ সরকারের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে।কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।এছাড়া ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হতে পারে।আগামী ৯ জুন সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

আরও  পড়ুন , বাজেটের অপেক্ষায় দেশ: আজ শুরু সংসদের দ্বিতীয় অধিবেশন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত