দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ০৭ জুন ২০২৬

বাজেটের অপেক্ষায় দেশ: আজ শুরু সংসদের দ্বিতীয় অধিবেশন

আজ শুরু সংসদের দ্বিতীয় অধিবেশন

দেশের অর্থনীতি ও রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশন রবিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হবে।এই অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। এরপর সরকার ও বিরোধী দলের সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।সংসদ সচিবালয় জানিয়েছে, বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। 

আরও  পড়ুন, রামিসা হত্যা মামলার রায় আজ: মৃত্যুদণ্ডের প্রত্যাশায় রাষ্ট্রপক্ষ

অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে।নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ শনিবার থেকে সংসদ ভবন কেন্দ্রিক বেশ কয়েকটি এলাকায় আগ্নেয়াস্ত্র বহন, মিছিল, শোভাযাত্রা ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোকপ্রস্তাব উত্থাপন এবং প্রশ্নোত্তর পর্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে। এছাড়া জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বিধি-৭১ এর আওতায় উত্থাপিত নোটিশগুলোরও নিষ্পত্তি করা হবে।এখন দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষের নজর আগামী ১১ জুনের দিকে, যখন জাতীয় সংসদে উন্মোচিত হবে নতুন অর্থবছরের বাজেট।

আরও  পড়ুন, ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সতর্ক আবহাওয়া অফিস

বিষয় : সংসদ বাজেট অধিবেশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৭ জুন ২০২৬

বাজেটের অপেক্ষায় দেশ: আজ শুরু সংসদের দ্বিতীয় অধিবেশন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

দেশের অর্থনীতি ও রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশন রবিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হবে।এই অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। এরপর সরকার ও বিরোধী দলের সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।সংসদ সচিবালয় জানিয়েছে, বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। 

আরও  পড়ুন, রামিসা হত্যা মামলার রায় আজ: মৃত্যুদণ্ডের প্রত্যাশায় রাষ্ট্রপক্ষ

অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে।নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ শনিবার থেকে সংসদ ভবন কেন্দ্রিক বেশ কয়েকটি এলাকায় আগ্নেয়াস্ত্র বহন, মিছিল, শোভাযাত্রা ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোকপ্রস্তাব উত্থাপন এবং প্রশ্নোত্তর পর্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে। এছাড়া জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বিধি-৭১ এর আওতায় উত্থাপিত নোটিশগুলোরও নিষ্পত্তি করা হবে।এখন দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষের নজর আগামী ১১ জুনের দিকে, যখন জাতীয় সংসদে উন্মোচিত হবে নতুন অর্থবছরের বাজেট।

আরও  পড়ুন, ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সতর্ক আবহাওয়া অফিস

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত