দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

দেশে ডেঙ্গু রোগী মাত্র ৪, শূন্যে নামাতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র চারজন। এই সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।মঙ্গলবার সকালে রাজধানীতে ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক নানা কর্মসূচি পরিচালিত হবে। আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম চলবে।তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই চিকিৎসকদের জন্য ডেঙ্গুবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। 

আরও  পড়ুন , প্রশাসনে বড় রদবদল: সাত অতিরিক্ত সচিবের নতুন দায়িত্ব

একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে সিটি করপোরেশনগুলো মোবাইল কোর্ট পরিচালনা করবে।ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোকে মোট বেডের ১০ শতাংশ সংরক্ষণ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু পরীক্ষার খরচের ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।ডেঙ্গু ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী এখনো ডেঙ্গুর কোনো সর্বজনীন ও কার্যকর ভ্যাকসিন অনুমোদিত হয়নি। তাই আপাতত দেশে ডেঙ্গু টিকাদান কর্মসূচি চালুর পরিকল্পনা নেই।তিনি আরও বলেন, চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা এখনই বলা সম্ভব নয়। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

আরও  পড়ুন , পল্লবীর রামিসা হত্যা মামলায় প্রথম সাক্ষ্য দিলেন বাবা আদালতে কান্নায় ভেঙে পড়লেন

বিষয় : প্রস্তুতি রোগী ডেঙ্গু রোগী রোগী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

দেশে ডেঙ্গু রোগী মাত্র ৪, শূন্যে নামাতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র চারজন। এই সংখ্যা শূন্যে নামিয়ে আনতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।মঙ্গলবার সকালে রাজধানীতে ডেঙ্গু সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক নানা কর্মসূচি পরিচালিত হবে। আগামী তিন মাসব্যাপী এ কার্যক্রম চলবে।তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই চিকিৎসকদের জন্য ডেঙ্গুবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। 

আরও  পড়ুন , প্রশাসনে বড় রদবদল: সাত অতিরিক্ত সচিবের নতুন দায়িত্ব

একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে সিটি করপোরেশনগুলো মোবাইল কোর্ট পরিচালনা করবে।ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোকে মোট বেডের ১০ শতাংশ সংরক্ষণ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ডেঙ্গু পরীক্ষার খরচের ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।ডেঙ্গু ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী এখনো ডেঙ্গুর কোনো সর্বজনীন ও কার্যকর ভ্যাকসিন অনুমোদিত হয়নি। তাই আপাতত দেশে ডেঙ্গু টিকাদান কর্মসূচি চালুর পরিকল্পনা নেই।তিনি আরও বলেন, চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা এখনই বলা সম্ভব নয়। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

আরও  পড়ুন , পল্লবীর রামিসা হত্যা মামলায় প্রথম সাক্ষ্য দিলেন বাবা আদালতে কান্নায় ভেঙে পড়লেন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত