দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বঙ্গভবনকে বিদায়, গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ঢাকায় বাড়ছে খুন ও সশস্ত্র হামলা, নিরাপত্তাহীনতায় নগরবাসী

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব পালনের সূচনা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

সেনা পদোন্নতিতে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’

ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, বহাল ৭ ভিআইপির নিরাপত্তা

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসায় যাবেন বিদেশে

পাঁচ দিনের তুরস্ক সফরে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বৈঠক, দেশে ফিরলেন সেনাপ্রধান

বৈরী আবহাওয়ায় পরীক্ষা মিস? ২৯ জুলাইয়ের মধ্যে করতে হবে নিবন্ধন

প্রশাসনে বড় রদবদল: সাত অতিরিক্ত সচিবের নতুন দায়িত্ব

রাজধানীতে প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল করেছে সরকার

রাজধানীতে প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল করেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে সাতজন অতিরিক্ত সচিবকে নতুন করে দায়িত্ব দিয়ে বদলি ও পদায়ন করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম এবং সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ—বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।অন্যদিকে সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক বা ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আরও  পড়ুন , পল্লবীর রামিসা হত্যা মামলায় প্রথম সাক্ষ্য দিলেন বাবা আদালতে কান্নায় ভেঙে পড়লেন

এ ছাড়া বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।প্রশাসনের এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অভিজ্ঞ কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও  পড়ুন , ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে ব্যস্ততা ফাঁকা ঢাকা আবার ও বাড়ছে যানবাহনের চাপ

বিষয় : প্রশাসন রদবদল নতুন দায়িত্ব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

প্রশাসনে বড় রদবদল: সাত অতিরিক্ত সচিবের নতুন দায়িত্ব

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

রাজধানীতে প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল করেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে সাতজন অতিরিক্ত সচিবকে নতুন করে দায়িত্ব দিয়ে বদলি ও পদায়ন করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম এবং সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ—বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।অন্যদিকে সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক বা ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আরও  পড়ুন , পল্লবীর রামিসা হত্যা মামলায় প্রথম সাক্ষ্য দিলেন বাবা আদালতে কান্নায় ভেঙে পড়লেন

এ ছাড়া বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।প্রশাসনের এই রদবদলকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অভিজ্ঞ কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও  পড়ুন , ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে ব্যস্ততা ফাঁকা ঢাকা আবার ও বাড়ছে যানবাহনের চাপ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত