রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আধুনিক পরিবহন প্রযুক্তি ও পরিবেশবান্ধব যানবাহনের সম্ভাবনা নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে বিভিন্ন দেশের প্রযুক্তিনির্ভর গাড়ি প্রদর্শিত হয়।প্রদর্শনী পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিভিন্ন স্পোর্টস কার ও ইভি মডেল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থায় পরিবেশবান্ধব প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন , অভিযানেই বারবার হামলা, ১১৩ ঝুঁকিপূর্ণ অভিযানে নিরাপত্তা সংকটে আইনশৃঙ্খলা বাহিনী/
প্রেস উইং জানায়, এই প্রদর্শনী মূলত আধুনিক প্রযুক্তিনির্ভর যানবাহনের সম্ভাবনা, জ্বালানি সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা এবং বৈশ্বিক অটোমোবাইল ট্রেন্ড সম্পর্কে ধারণা দিতে আয়োজন করা হয়।প্রদর্শনী শেষে বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। তার সফরসূচিতে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান এবং স্থানীয় দলীয় সাংগঠনিক সভায় অংশগ্রহণের কথা রয়েছে।সরকারি সূত্র বলছে, এই সফরের মাধ্যমে একদিকে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকি, অন্যদিকে সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ—সবকিছুই একসঙ্গে সম্পন্ন করা হচ্ছে।
আরও পড়ুন , ঈদযাত্রায় ১১৩ ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত, মহাসড়কে বিশেষ ট্রাফিক পরিকল্পনা
বিষয় : প্রদর্শনী প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন