ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে দেশের প্রধান মহাসড়কগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় ৮টি মহাসড়কের মোট ১১৩টি স্থানকে যানজটপ্রবণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।পুলিশ জানিয়েছে, এসব ঝুঁকিপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, সার্বক্ষণিক নজরদারি এবং যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।ঝুঁকিপূর্ণ পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কে ৩০টি। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে ২৫টি করে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন , ৫০০ ছুঁই ছুঁই নিয়ন্ত্রণের বাইরে হাম পরিস্থিতি, প্রতিদিন বাড়ছে শিশুমৃত্যু
ঢাকা-আরিচা মহাসড়কে ১৪টি, ঢাকা-ময়মনসিংহে ৯টি, ঢাকা-বরিশালে ৫টি, ঢাকা-কক্সবাজারে ৪টি এবং যশোর-খুলনা মহাসড়কে ২টি পয়েন্ট রয়েছে তালিকায়।হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কসংলগ্ন পশুর হাট, চলমান নির্মাণকাজ, অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং টোল প্লাজায় ধীরগতির কারণে যানজট আরও বাড়তে পারে।বিশেষভাবে চন্দ্রা ফ্লাইওভার, বাইপাইল মোড়, হাটিকুমরুল, ভৈরব, মেঘনা সেতু, মিয়াবাজার ও পদুয়ার বাজারকে সবচেয়ে বেশি যানজটপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন , নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন