দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নয়ন কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন এবং দলীয় সাংগঠনিক কর্মসূচি—সব মিলিয়ে ব্যস্ত সময়সূচি নিয়ে শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।সফরের প্রথম কর্মসূচিতে দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে এ খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।এরপর দুপুর ২টায় ত্রিশালের ঐতিহাসিক নজরুল ডাকবাংলোয় স্বল্প সময়ের বিরতি নেবেন তিনি। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আরও  পড়ুন , দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

 ত্রিশালের নজরুল মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কবির জীবনভিত্তিক নানা আয়োজন থাকবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ের এ আয়োজনে সংস্কৃতিজন, কবি-সাহিত্যিক, শিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।সব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

আরও  পড়ুন, ঈদের ছুটি শুরু আজ থেকেই, ১৫ দিন বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিষয় : সফর প্রধানমন্ত্রী ময়মনসিং প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

উন্নয়ন কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন এবং দলীয় সাংগঠনিক কর্মসূচি—সব মিলিয়ে ব্যস্ত সময়সূচি নিয়ে শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।সফরের প্রথম কর্মসূচিতে দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে এ খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।এরপর দুপুর ২টায় ত্রিশালের ঐতিহাসিক নজরুল ডাকবাংলোয় স্বল্প সময়ের বিরতি নেবেন তিনি। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আরও  পড়ুন , দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

 ত্রিশালের নজরুল মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কবির জীবনভিত্তিক নানা আয়োজন থাকবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ের এ আয়োজনে সংস্কৃতিজন, কবি-সাহিত্যিক, শিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।সব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

আরও  পড়ুন, ঈদের ছুটি শুরু আজ থেকেই, ১৫ দিন বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত