দেশের কয়েকটি অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে ঝড়ো আবহাওয়া সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন , ঈদে নিরাপদ যাত্রায় পুলিশ সদর দপ্তরের ৯ দফা পরামর্শ
ঝড়ো হাওয়া পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে বলেও জানানো হয়েছে।পাশাপাশি এসব এলাকায় কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এতে করে স্বল্প সময়ের মধ্যে আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সতর্কতা বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে।আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া খোলা আকাশের নিচে না থাকার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন , জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
বিষয় : সতর্কবার্তা বজ্রবৃষ্টি দমকা হাওয়া

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন