দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

কুমিল্লা পথে তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের ঢল, মহাসড়কে জনতার ভিড়

কুমিল্লা পথে তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের ঢল

চাঁদপুরের উদ্দেশে সফরকালে কুমিল্লা পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে ব্যাপক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। দাউদকান্দি টোল প্লাজা পার হওয়ার পর থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা।শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে তিনি দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করেন। এরপর দাউদকান্দি থেকে গৌরীপুর পর্যন্ত একাধিক স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন , সৌদি আরবে ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫

সরেজমিনে দেখা যায়, ইলিয়টগঞ্জ, চান্দিনা, নিমসার ও আলেখারচরসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের পাশে জড়ো হন। এ সময় অনেক স্থানে যানবাহন চলাচলেও ধীরগতি দেখা যায়।দলীয় সূত্র জানায়, চাঁদপুর সফরে গিয়ে তিনি একটি পথসভায় অংশ নেবেন। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর মাঠে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে মহাসড়কে অবস্থান নেন।

আরও  পড়ুন , ঢাকায় কোরবানির হাটের প্রস্তুতি, আবাসিক এলাকায় নতুন বিতর্ক

বিষয় : বিএনপি নেতাকর্মী তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা পথে তারেক রহমানকে ঘিরে নেতাকর্মীদের ঢল, মহাসড়কে জনতার ভিড়

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

চাঁদপুরের উদ্দেশে সফরকালে কুমিল্লা পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে ব্যাপক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি দেখা গেছে। দাউদকান্দি টোল প্লাজা পার হওয়ার পর থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা।শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে তিনি দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করেন। এরপর দাউদকান্দি থেকে গৌরীপুর পর্যন্ত একাধিক স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন , সৌদি আরবে ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫

সরেজমিনে দেখা যায়, ইলিয়টগঞ্জ, চান্দিনা, নিমসার ও আলেখারচরসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের পাশে জড়ো হন। এ সময় অনেক স্থানে যানবাহন চলাচলেও ধীরগতি দেখা যায়।দলীয় সূত্র জানায়, চাঁদপুর সফরে গিয়ে তিনি একটি পথসভায় অংশ নেবেন। কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর মাঠে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে মহাসড়কে অবস্থান নেন।

আরও  পড়ুন , ঢাকায় কোরবানির হাটের প্রস্তুতি, আবাসিক এলাকায় নতুন বিতর্ক

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত