দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৬ মে ২০২৬

কারিনা কায়সারের মৃত্যুতে আসিফ মাহমুদের শোক, সংস্কৃতি অঙ্গনে শূন্যতা

কারিনা কায়সারের মৃত্যুতে আসিফ মাহমুদের শোক

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। লিভারজনিত জটিলতায় চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।”

আরও  পড়ুন , রাঙামাটিতে গণঅধিকার পরিষদে যোগ দিলেন এনসিপি ও বিভিন্ন সংগঠনের নেতারা

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফেসবুক পোস্টে তিনি বলেন, কারিনা কায়সারের অকাল মৃত্যু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।তিনি আরও বলেন, কারিনা কেবল সংস্কৃতিকর্মীই নন, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর ছিলেন। তার সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।পরিবার সূত্রে জানা গেছে, কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল।তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন , আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি

বিষয় : মৃত্যু শোক এনসিপি কারিনা কায়সার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৯ জুলাই ২০২৬

কারিনা কায়সারের মৃত্যুতে আসিফ মাহমুদের শোক, সংস্কৃতি অঙ্গনে শূন্যতা

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। লিভারজনিত জটিলতায় চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।”

আরও  পড়ুন , রাঙামাটিতে গণঅধিকার পরিষদে যোগ দিলেন এনসিপি ও বিভিন্ন সংগঠনের নেতারা

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফেসবুক পোস্টে তিনি বলেন, কারিনা কায়সারের অকাল মৃত্যু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।তিনি আরও বলেন, কারিনা কেবল সংস্কৃতিকর্মীই নন, বরং অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান গ্রহণকারী এক সাহসী কণ্ঠস্বর ছিলেন। তার সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।পরিবার সূত্রে জানা গেছে, কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল।তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন , আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত