দৈনিক সংবাদ দিগন্ত

আজ রাতে শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে আনা হয়েছে। রোববার বিকেলে ভারতের চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। আরও পড়ুন, ঈদে অভিষেক মিথিলাররাত ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে মাগরিবের নামাজের পর বনানীর ডিওএইচএস মাঠে প্রথম জানাজা এবং বাদ এশা বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজার আয়োজন করা হয়েছে।আরও পড়ুন, আধুনিক লুকে ঝড় তুললেন অপুজানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক নেতা এতে অংশ নিতে পারেন বলে জানা গেছে।পরিবার সূত্রে জানানো হয়েছে, সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে কারিনা কায়সারকে দাফন করা হবে।আরও পড়ুন, ভেঙে পড়লেন দীঘি লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। প্রথমে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হলেও সেখানে গত ১৫ মে তিনি মারা যান।

আজ রাতে শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজা