রাঙামাটিতে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মী। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন।যোগদানকারীদের মধ্যে ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক বিপিন যথী চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা, প্রচার সম্পাদক অভিলাস চাকমা, অবসরপ্রাপ্ত এসআই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ আরও অনেকে।
আরও পড়ুন , আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনসহ স্থানীয় নেতারা।সভায় আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের রাজনীতি সবার জন্য উন্মুক্ত। তবে অপরাধে জড়িতদের দলে জায়গা হবে না। তিনি বলেন, পাহাড় ও সমতলের মানুষের সমঅধিকার নিশ্চিতে কাজ করবে দলটি।এদিকে সাকিব হোসাইন বলেন, জনগণের অধিকার আদায়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আর লোকমান হোসেন বলেন, পাহাড়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন , স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত জনতার দল: আজম খান

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন