দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

নবম পে-স্কেলে বড় পরিবর্তনের প্রস্তাব বেতন ও ভাতা বৃদ্ধির সুখবর

নতুন সুখবর আসছে নবম পে-স্কেল

সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য নতুন সুখবর আসছে নবম পে-স্কেল থেকে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।তবে পুরো কাঠামো বাস্তবায়ন দেশের অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করবে, যা ২০২৮-২৯ অর্থবছরের আগে সম্পূর্ণ কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

আরও  পড়ুন , ঢাকাসহ উপকূলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

প্রস্তাবিত সুপারিশে তিনটি গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে। এর মধ্যে বৈশাখী ভাতা বর্তমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।এছাড়া টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং শিক্ষা ভাতা সন্তানদের জন্য ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তন বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে বলে জানা গেছে।

আরও পড়ুন , ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু, কম দামে মিলবে তেল-চিনি-ডাল

বিষয় : কমিশন পে-স্কেল ভাতা বৃদ্ধি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নবম পে-স্কেলে বড় পরিবর্তনের প্রস্তাব বেতন ও ভাতা বৃদ্ধির সুখবর

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য নতুন সুখবর আসছে নবম পে-স্কেল থেকে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী অর্থবছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।তবে পুরো কাঠামো বাস্তবায়ন দেশের অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করবে, যা ২০২৮-২৯ অর্থবছরের আগে সম্পূর্ণ কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

আরও  পড়ুন , ঢাকাসহ উপকূলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

প্রস্তাবিত সুপারিশে তিনটি গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে। এর মধ্যে বৈশাখী ভাতা বর্তমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।এছাড়া টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং শিক্ষা ভাতা সন্তানদের জন্য ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তন বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে বলে জানা গেছে।

আরও পড়ুন , ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু, কম দামে মিলবে তেল-চিনি-ডাল

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত