দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু, কম দামে মিলবে তেল-চিনি-ডাল

ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। আজ সোমবার ১১ মে থেকে সারাদেশে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের—টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম।১০ দিনব্যাপী এই বিশেষ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত, শুক্রবার ছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় ৭২০টি ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল।টিসিবি জানিয়েছে, প্রতিদিন প্রতিটি ট্রাকে ৪০০ জন সাধারণ ভোক্তার কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য।

আরও  পড়ুন , ৩২০ কোটি টাকায় নির্মিত অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সংস্থাটির তথ্য অনুযায়ী, একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকায়, এক কেজি চিনি ৮০ টাকায় এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় কিনতে পারবেন।টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, নিম্নআয়ের মানুষের জন্য সরকারের ভর্তুকিমূল্যের বিক্রয় কার্যক্রমের পাশাপাশি ঈদ উপলক্ষে এই বিশেষ ট্রাকসেল পরিচালনা করা হচ্ছে।এর মধ্যে ঢাকা মহানগরী ও জেলায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্য বিভাগীয় শহরগুলোতে ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাক মোতায়েন থাকবে।ঈদকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে চাপ কমাতে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : টিসিবি কার্যক্রম ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু, কম দামে মিলবে তেল-চিনি-ডাল

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। আজ সোমবার ১১ মে থেকে সারাদেশে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের—টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম।১০ দিনব্যাপী এই বিশেষ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত, শুক্রবার ছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় ৭২০টি ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল।টিসিবি জানিয়েছে, প্রতিদিন প্রতিটি ট্রাকে ৪০০ জন সাধারণ ভোক্তার কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য।

আরও  পড়ুন , ৩২০ কোটি টাকায় নির্মিত অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সংস্থাটির তথ্য অনুযায়ী, একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকায়, এক কেজি চিনি ৮০ টাকায় এবং দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় কিনতে পারবেন।টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, নিম্নআয়ের মানুষের জন্য সরকারের ভর্তুকিমূল্যের বিক্রয় কার্যক্রমের পাশাপাশি ঈদ উপলক্ষে এই বিশেষ ট্রাকসেল পরিচালনা করা হচ্ছে।এর মধ্যে ঢাকা মহানগরী ও জেলায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্য বিভাগীয় শহরগুলোতে ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাক মোতায়েন থাকবে।ঈদকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে চাপ কমাতে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত