রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মাছের আড়তে পানি সাপ্লাইয়ের কাজ করতেন।শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।নিহতের পরিবার জানায়, কাজ শেষে খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরা বাংলাদেশ মেডিকেল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন , অসহনীয় নগরজীবন, সমাধানে ৫ খাতে বিশেষ গুরুত্ব
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আনোয়ার হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থান গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে আব্দুল্লাহপুর এলাকায় কাজ করতেন।ঘটনার পর স্থানীয়রা বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায় বলে জানিয়েছেন স্বজনরা।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।এদিকে এই দুর্ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিষয় : মৃত্যু বাসের ধাক্কা পথচারী

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন