দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ০৯ মে ২০২৬

অপরাধ দমনে তেজগাঁও বিভাগের অভিযান, গ্রেফতার ৬৮ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ।

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। বৃহস্পতিবার দিনভর অভিযান শেষে শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন , রাজস্ব আদায়ে শনিবারও খোলা থাকবে ডিএসসিসির অফিস

পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও বিভাগের আওতাধীন তেজগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকায় নিয়মিত অভিযান চালানো হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে মোট ৬৮ জনকে আটক করা হয়।গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২৩ জন, হাতিরঝিল থানা থেকে ১৩ জন এবং শেরেবাংলা নগর থানা থেকে ১২ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও, আদাবর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকেও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ডিএমপি বলছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : অভিযান অপরাধ মেট্রোপলিটন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

অপরাধ দমনে তেজগাঁও বিভাগের অভিযান, গ্রেফতার ৬৮ জন

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। বৃহস্পতিবার দিনভর অভিযান শেষে শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন , রাজস্ব আদায়ে শনিবারও খোলা থাকবে ডিএসসিসির অফিস

পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও বিভাগের আওতাধীন তেজগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকায় নিয়মিত অভিযান চালানো হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে মোট ৬৮ জনকে আটক করা হয়।গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২৩ জন, হাতিরঝিল থানা থেকে ১৩ জন এবং শেরেবাংলা নগর থানা থেকে ১২ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও, আদাবর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকেও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ডিএমপি বলছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত