দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

নির্বাচনী জয়ের পর প্রথম সাংগঠনিক মঞ্চে তারেক রহমান, আজ বিএনপির বড় বার্তা

নির্বাচনী জয়ের পর প্রথম সাংগঠনিক মঞ্চে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এবার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে মাঠে নামছে বিএনপি। দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে দলটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। এতে প্রথমবারের মতো সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ সভায় বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিচ্ছেন।

আরও পড়ুন , আগামীতে নোট-গাইডের দরকার হবে না: শিক্ষামন্ত্রী

শুক্রবার সভাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই এ আয়োজন। তিনি বলেন, সভায় তারেক রহমান ছাড়াও দলের মহাসচিব ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।সভায় জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে নেওয়া উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রীরা তথ্যভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করবেন।বিএনপি নেতাদের মতে, এ মতবিনিময় সভা শুধু সাংগঠনিক কার্যক্রমে ফেরার ঘোষণা নয়, বরং দল পুনর্গঠন এবং রাজনৈতিকভাবে নতুন বার্তা দেওয়ারও একটি বড় উদ্যোগ।

বিষয় : বিএনপি সাংগঠনিক কার্যক্রম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

নির্বাচনী জয়ের পর প্রথম সাংগঠনিক মঞ্চে তারেক রহমান, আজ বিএনপির বড় বার্তা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এবার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে মাঠে নামছে বিএনপি। দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে দলটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। এতে প্রথমবারের মতো সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ সভায় বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিচ্ছেন।

আরও পড়ুন , আগামীতে নোট-গাইডের দরকার হবে না: শিক্ষামন্ত্রী

শুক্রবার সভাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই এ আয়োজন। তিনি বলেন, সভায় তারেক রহমান ছাড়াও দলের মহাসচিব ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।সভায় জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে নেওয়া উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রীরা তথ্যভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করবেন।বিএনপি নেতাদের মতে, এ মতবিনিময় সভা শুধু সাংগঠনিক কার্যক্রমে ফেরার ঘোষণা নয়, বরং দল পুনর্গঠন এবং রাজনৈতিকভাবে নতুন বার্তা দেওয়ারও একটি বড় উদ্যোগ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত