দৈনিক সংবাদ দিগন্ত

সুন্দরবনে পর্যটক নিরাপত্তায় বড় অভিযান, ডাকাতির চেষ্টায় দুই দুষ্কৃতিকারী গ্রেপ্তার

অভিযান চালিয়ে দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।আটকরা হলেন রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। তারা খুলনার দাকোপ থানার বাসিন্দা।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার ভোরে ঢাংমারী খাল সংলগ্ন একটি ইকো রিসোর্টে পর্যটকদের লক্ষ্য করে হামলা ও লুটের চেষ্টা চালানো হয়।দুষ্কৃতিকারীরা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

আরও পড়ুন , ছাত্রদলের ৪৫ কমিটি ঘোষণায় তীব্র ক্ষোভ, রাঙামাটিতে সংঘর্ষ সড়ক অবরোধ ও ১৪৪ ধারা জারি

তবে রিসোর্ট কর্তৃপক্ষ টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কোস্ট গার্ড বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।পরবর্তীতে আটকদের আইনগত প্রক্রিয়ার জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : নিরাপত্তা অভিযান কোস্ট গার্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সুন্দরবনে পর্যটক নিরাপত্তায় বড় অভিযান, ডাকাতির চেষ্টায় দুই দুষ্কৃতিকারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।আটকরা হলেন রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪)। তারা খুলনার দাকোপ থানার বাসিন্দা।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সোমবার ভোরে ঢাংমারী খাল সংলগ্ন একটি ইকো রিসোর্টে পর্যটকদের লক্ষ্য করে হামলা ও লুটের চেষ্টা চালানো হয়।দুষ্কৃতিকারীরা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

আরও পড়ুন , ছাত্রদলের ৪৫ কমিটি ঘোষণায় তীব্র ক্ষোভ, রাঙামাটিতে সংঘর্ষ সড়ক অবরোধ ও ১৪৪ ধারা জারি

তবে রিসোর্ট কর্তৃপক্ষ টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে কোস্ট গার্ড বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।পরবর্তীতে আটকদের আইনগত প্রক্রিয়ার জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x