দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পুলিশের পোশাকে বড় পরিবর্তনের সিদ্ধান্ত প্যান্টে ফিরছে খাকি রং

পুলিশের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শার্টের রং অপরিবর্তিত থাকলেও সব ইউনিটের জন্য প্যান্ট হবে খাকি রঙের।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদতিনি বলেন, পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে এবং বাহিনীর চাহিদার ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি ঐতিহ্যবাহী দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর পুলিশ আগের মতো হালকা জলপাই বা লাইট অলিভ শার্ট পরবে, সঙ্গে থাকবে খাকি প্যান্ট। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিট ব্যবহার করবে গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট।

আর ও পড়ুন , নতুন পে-স্কেল আসছে ধাপে ধাপে, প্রথম বছরেই ৩৩% বাস্তবায়ন

ব্রিটিশ আমল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের সঙ্গে ‘খাকি’ শব্দটি ঐতিহ্যগতভাবে যুক্ত। ফলে প্রায় দুই দশকের বেশি সময় পর আবারও সেই রঙ ফিরছে পুলিশ ইউনিফর্মে।সরকার জানিয়েছে, নতুন পোশাক কার্যকর করতে কিছু সময় প্রয়োজন হবে।এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পোশাক পরিবর্তন প্রক্রিয়ায় এখন পর্যন্ত প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে—যা নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে।২০০৪ সালে পুলিশের ইউনিফর্মে বড় পরিবর্তন আনা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে একাধিকবার পোশাক পরিবর্তন হলেও এবার শার্ট অপরিবর্তিত রেখে শুধু প্যান্টে খাকি ফিরিয়ে আনা হলো।বিশ্লেষকদের মতে, এটি পুলিশের ঐতিহ্য পুনঃপ্রবর্তনের একটি পদক্ষেপ হলেও এর আর্থিক ও প্রশাসনিক প্রভাব নিয়েও আলোচনা চলছে।

বিষয় : পরিবর্তন পুলিশ পোশাক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

পুলিশের পোশাকে বড় পরিবর্তনের সিদ্ধান্ত প্যান্টে ফিরছে খাকি রং

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

পুলিশের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শার্টের রং অপরিবর্তিত থাকলেও সব ইউনিটের জন্য প্যান্ট হবে খাকি রঙের।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদতিনি বলেন, পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে এবং বাহিনীর চাহিদার ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি ঐতিহ্যবাহী দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর পুলিশ আগের মতো হালকা জলপাই বা লাইট অলিভ শার্ট পরবে, সঙ্গে থাকবে খাকি প্যান্ট। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিট ব্যবহার করবে গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট।

আর ও পড়ুন , নতুন পে-স্কেল আসছে ধাপে ধাপে, প্রথম বছরেই ৩৩% বাস্তবায়ন

ব্রিটিশ আমল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকের সঙ্গে ‘খাকি’ শব্দটি ঐতিহ্যগতভাবে যুক্ত। ফলে প্রায় দুই দশকের বেশি সময় পর আবারও সেই রঙ ফিরছে পুলিশ ইউনিফর্মে।সরকার জানিয়েছে, নতুন পোশাক কার্যকর করতে কিছু সময় প্রয়োজন হবে।এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পোশাক পরিবর্তন প্রক্রিয়ায় এখন পর্যন্ত প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে—যা নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে।২০০৪ সালে পুলিশের ইউনিফর্মে বড় পরিবর্তন আনা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে একাধিকবার পোশাক পরিবর্তন হলেও এবার শার্ট অপরিবর্তিত রেখে শুধু প্যান্টে খাকি ফিরিয়ে আনা হলো।বিশ্লেষকদের মতে, এটি পুলিশের ঐতিহ্য পুনঃপ্রবর্তনের একটি পদক্ষেপ হলেও এর আর্থিক ও প্রশাসনিক প্রভাব নিয়েও আলোচনা চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত