দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ তৈরির কাজ শুরু করেছে, যা শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে।সূত্র বলছে, অর্থনীতির ওপর চাপ কমাতে আগামী তিন বছরে ধাপে ধাপে এই পে-স্কেল বাস্তবায়ন করা হবে।প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ কার্যকর হতে পারে।এজন্য নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়।
আরও পড়ুন , সকালেই ঝড়ের শঙ্কা: ৮০ কিমি বেগে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টির সতর্কতা
প্রথম বছরেই পে-স্কেলের প্রায় ৩৩ শতাংশ বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।পরবর্তী দুই অর্থবছরে বাকি অংশ ও বিভিন্ন ভাতা ধাপে ধাপে দেওয়া হবে বলে জানা গেছে।এ বিষয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সবাই পে-স্কেল বাস্তবায়নের পক্ষে।এদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক-এর বার্ষিক বৈঠক শেষে দেশে ফিরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গেছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন