দেশের বিভিন্ন অঞ্চলে সকাল শুরুর আগেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে—ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহসহ দেশের অন্তত ১৯টি অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া আঘাত হানতে পারে।
আর ও পড়ুন , শিক্ষা সংস্কারে ‘দ্য লার্নিং নেশন’ বইয়ের মোড়ক উন্মোচন
এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি, যা জনজীবন ও নৌযান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।বিশেষ করে মাঝি-মাল্লা এবং নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।আবহাওয়াবিদরা বলছেন, এই সময় হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি বেশি থাকে, তাই প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত না করাই নিরাপদ।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন