ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ব্যাংক লকার থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনার বৈধতা যাচাইয়ে তদন্ত জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট সরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত লকার সংক্রান্ত সব নথিপত্র তলব করা হয়েছে। এতে ওই সময়ের লকার ইনচার্জ ও শাখা ব্যবস্থাপকদের রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে।দুদকের ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীর সম্ভাব্য অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করতে সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।
আর ও পড়ুন , নবম পে স্কেলে এগোচ্ছে সরকার, বাজেটে ৩৫ হাজার কোটি টাকার প্রস্তুতি
এর আগে, ২০২৫ সালের নভেম্বরে একটি ব্যাংক লকার থেকে ৮৩২ ভরি সোনা উদ্ধার করা হয়। তদন্তে দেখা যায়, ওই সোনার নথিতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা ও মেয়ের নামও রয়েছে।এছাড়া, ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় ২ কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপনের অভিযোগেও প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।দুদকের এই উদ্যোগকে সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে উচ্চপর্যায়ের সম্পদ তদন্তে নতুন মাত্রা যোগ করতে পারে।
বিষয় : শেখ হাসিনা তদন্ত সোনার বৈধতা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন