দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬

ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।এর আগে ৩০ এপ্রিল ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন , বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস, ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর সতর্কবার্তা

লিমন (২৭) দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়-এর ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে তার রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।তদন্তে জানা যায়, ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। আদালতের নথিতে উল্লেখ রয়েছে, মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং এটি নগ্ন অবস্থায় পাওয়া যায়।ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে এবং একটি অস্ত্র উদ্ধারের কথাও জানানো হয়েছে।এ ঘটনায় আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিষয় : হত্যা মরদেহ শিক্ষার্থী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৬ জুলাই ২০২৬

ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে।ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।এর আগে ৩০ এপ্রিল ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামিক সোসাইটিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন , বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস, ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর সতর্কবার্তা

লিমন (২৭) দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়-এর ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে তার রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।তদন্তে জানা যায়, ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। আদালতের নথিতে উল্লেখ রয়েছে, মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং এটি নগ্ন অবস্থায় পাওয়া যায়।ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে এবং একটি অস্ত্র উদ্ধারের কথাও জানানো হয়েছে।এ ঘটনায় আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত