নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক জানান, আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে মে মাসজুড়ে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।কর্মসূচির অংশ হিসেবে ৮ মে পটুয়াখালীতে এবং ৯ মে খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৬ মে ঢাকার জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি টানা হবে।
আরও পড়ুন , মৌসুমি বৃষ্টিতে ভিজছে দেশ: ১৩৪ মিলিমিটার; ৩ বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা
সংগঠনটির দাবি, গত এক দশকের বেশি সময় ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।তারা আরও অভিযোগ করেছে, অনেক কর্মচারী মাস শেষে ঋণের বোঝা নিয়ে চলতে বাধ্য হচ্ছেন এবং বর্তমান বেতনে পুরো মাসের ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না।সংগঠনটি সতর্ক করে বলেছে, আগামী বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ না রাখা হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে।সব মিলিয়ে, ২২ লাখ সরকারি কর্মচারীর আর্থিক স্বস্তি নিশ্চিত করতে দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবি আরও জোরালো হচ্ছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন